এক নজরে ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসার প্রতিটি জামাতের সিলেবাস

আমাদের মাদরাসার শিক্ষাক্রমকে এমনভাবে সাজানো হয়েছে যেন একজন ছাত্রী পবিত্র কুরআনের হাফেজা ও শরীয়তের বিজ্ঞ আলিমা হওয়ার পাশাপাশি সমকালীন প্রয়োজনীয় জ্ঞান ও ভাষায় পারদর্শী হয়ে উঠতে পারে। নিচে জামাতভিত্তিক কিতাব ও বিষয়সমূহের তালিকা দেওয়া হলো:

১. ইবতিদাইয়্যাহ স্তর (প্রাথমিক শিক্ষা)

এই স্তরে নূরানী পদ্ধতির পাশাপাশি সরকারি সিলেবাসের পূর্ণ সমন্বয় করা হয়েছে।

জামাত পঠিত কিতাব ও বিষয়সমূহ
শিশু শ্রেণি নুরীয়া কায়দা, মাসনুন দুআ, বাংলা, ইংরেজি, গণিত ও অঙ্কন।
প্রথম শ্রেণি আল-কাওয়ায়েদুন নূরানিয়্যাহ, তাইসিরুল কুরআন, মাসনুন দুআ, আরবী শিখি, বাংলা, ইংরেজি ও গণিত।
দ্বিতীয় শ্রেণি নূরানী পদ্ধতি (২য়), আরবী শিখি, এসো ইসলাম শিখি, বাংলা ও ব্যাকরণ, ইংরেজি ও গ্রামার, গণিত।
তৃতীয় শ্রেণি কুরআন শরীফ (১-৫ পারা), আরবী (২য়), উর্দূ কায়দা, তালীমুল ইসলাম (১ম), বাংলা ও ব্যাকরণ, ইংরেজি ও গ্রামার, গণিত, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
চতুর্থ শ্রেণি কুরআন শরীফ (৬-১৫ পারা), এসো শব্দ শিখি, তালীমুল ইসলাম (২য় ও ৩য়), বাংলা ও ব্যাকরণ, ইংরেজি ও গ্রামার, গণিত, ইতিহাস ও ভূগোল।
পঞ্চম শ্রেণি কুরআন শরীফ (নাযিরা ৩০ পারা), এসো আরবী শিখি (১ম), তালীমুল ইসলাম (৪র্থ), ইসলামী তাহজীব, বাংলা সাহিত্য ও ব্যাকরণ, প্রাথমিক গণিত, ইংরেজি ও গ্রামার, ইতিহাস ও ভূগোল।

 

 

২. বিশেষ জামাত ও নিম্ন মাধ্যমিক স্তর (খুছুছী ও মুতাওয়াসসিতাহ)

জামাত পঠিত কিতাব ও বিষয়সমূহ
খুছুছী (বিশেষ) তাজবীদসহ কুরআন, উর্দূ কায়দা (পহেলী-দোসরী), তালীমুল ইসলাম (১-৩), এসো আরবী শিখি (১ম), বেফাক সিলেবাসের ৫ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত।
মিযান জামাত আমপারা হিফজ, নুজহাতুল ক্বারী, এসো আরবী শিখি (২য়), আত-তামরীনুল কিতাবী, বেহেশতী জেওর (১-৩), মিজানুচ্ছরফ ও ছফওয়াতুল মাসাদির, ৬ষ্ঠ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত।
নাহবেমীর জামাত রওজাতুল আদব, নাহবেমীর, শরহে মিয়াতে আমিল, আল ফিকহুল মুইয়াচ্ছার, ইলমুছ ছরফ (৩য়-৪র্থ), সীরাতে খাতামুল আম্বিয়া, ৭ম শ্রেণির বাংলা ও ব্যাকরণ।

 

 

৩. উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তর (ছানাউইয়্যাহ ও ফযীলত)

জামাত পঠিত কিতাব ও বিষয়সমূহ
কুদূরী জামাত তরজমাতুল কুরআন (১৬-২০ ও ৩০ পারা), হেদায়াতুন নাহব, কুদূরী, উসূলুশ শাশী, ইলমুছ ছীগাহ, ইনশা (১ম ও ২য়), যাদুত্তালেবীন, তাইসীরুল মান্তেক, খেলাফাতে রাশেদা ও ইংরেজি।
শরহে বেকায়াহ তরজমাতুল কুরআন (১-১৫ পারা), শরহে বেকায়াহ (১-২ খণ্ড), কাফিয়া, দুরুসুল বালাগাত, আততরীক ইলাল ইনশা (৩য়), নুরুল আনোয়ার (কিতাবুল্লাহ), মোখতারাত (আরবী সাহিত্য)।
হেদায়া জামাত তরজমাতুল কুরআন (২১-২৯ পারা), হেদায়া (১-২ খণ্ড), ফয়জুল কালাম ও উলুমুল কুরআন, নুরুল আনোয়ার (সুন্নাহ), সিরাজী (ফারায়েজ), আল-কিরাতিল ওয়াজেহা, গণিত ও ইংরেজি।
মিশকাত (স্নাতক) মিশকাত শরীফ (১ম ও ২য়), তাফসিরে জালালাইন (১ম ও ২য়), হেদায়া (৩য় ও ৪র্থ), আক্বীদাতুত তহাবী।

 

 

৪. তাকমীল স্তর (দাওরায়ে হাদীস – মাস্টার্স সমমান)

এই স্তরে হাদীসের প্রধান ১০টি কিতাব সমাপ্ত করা হয়।

  • বুখারী শরীফ (১ম ও ২য় খণ্ড)
  • মুসলিম শরীফ (১ম ও ২য় খণ্ড)
  • তিরমিযী শরীফ (১ম ও ২য় খণ্ড) ও শামাইল
  • আবু দাউদ শরীফ (১ম ও ২য় খণ্ড)
  • নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ
  • ত্বহাবী শরীফ (শরহু মাআনিল আছার)
  • মুওয়াত্তা ইমাম মালিক ও ইমাম মুহাম্মদ (রহ.)