ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসার বিগত দুই বছরের বোর্ড পরীক্ষার ফলাফল
বাংলাদেশের সবচেয়ে বড় কওমী মাদরাসা বোর্ড হলো ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ (বেফাক), যাতে দেশের প্রায় আশি থেকে নব্বই শতাংশ মাদরাসা নিবন্ধিত। বেফাক বোর্ড পঞ্চম শ্রেণী (ইবতিদাইয়্যাহ), সপ্তম শ্রেণী (মুতাওয়াসসিতাহ- নাহবেমীর জামাত), সানাবিয়্যাহ (শরহে বেকায়া) জামাত ও ফযিলত (মেশকাত) জামাতে পরীক্ষা নিয়ে থাকে। অপরদিকে, বেফাকসহ সকল কওমী মাদরাসা বোর্ড নিয়ে গঠিত ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ (হাইআ’ বোর্ড) তাকমীল (দাওরায়ে হাদীস) জামাতের পরীক্ষা নিয়ে থাকে, যা সরকার কর্তৃক মাস্টার্স-এর সমমান হিসেবে স্বীকৃত।
প্রতিষ্ঠার পর থেকে আমাদের মাদরাসার ছাত্রীরা বেফাক বোর্ডের পরীক্ষায় এবং হাইআ’-র পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এর সকল পরীক্ষাতেই ধারাবাহিকভাবে অংশ নিয়ে আসছেন। ছুম্মা আলহামদুলিল্লাহ্, প্রতিটি পরীক্ষাতেই আমাদের ছাত্রীরা অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
একথা অনস্বীকার্য যে, কেবল বোর্ড পরীক্ষার ফলাফলই একটি মাদরাসার মান নির্ধারণ করে দেয় না। কিন্তু যে সমস্ত নিদর্শনের মাধ্যমে আমরা কোনো প্রতিষ্ঠানের পড়াশোনার মান বুঝতে পারি, বোর্ড পরীক্ষার ফলাফল তার মধ্যে প্রধানতম। মাদরাসায় সরাসরি আসলে এর সুশৃঙ্খল পরিবেশ আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ্। আর দূর থেকে যারা আমাদের পড়াশোনার মান সম্পর্কে জানতে চান, তাদের জন্য আমাদের বিগত দুই বছরের বোর্ড পরীক্ষার ফলাফল নিচে পেশ করা হলো:
📊 বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ফলাফল (বিগত দুই বছর):
১. ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৬ হি. (২০২৪-২৫ শিক্ষাবর্ষ):
ফযিলত: মেধাতালিকায় ৫ জন।
সানাবিয়্যাহ উলইয়া: মেধাতালিকায় ১৭ জন।
মুতাওয়াসসিতাহ: মেধাতালিকায় ৪৫ জন।
ইবতিদাইয়্যাহ: মেধাতালিকায় ৩০ জন।
হিফজুল কুরআন: মেধাতালিকায় এক জন।
📌 বিশেষ অর্জন: মেধা তালিকায় সর্বোচ্চ সংখ্যক ছাত্রী স্থান পাওয়ার ভিত্তিতে এ বছর আমাদের মাদরাসা সারা বাংলাদেশে ‘প্রথম’ স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। আলহামদুলিল্লাহ!

২. ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৫ হি. (২০২৩-২৪ শিক্ষাবর্ষ):
ফযিলত: মেধাতালিকায় ৫ জন।
সানাবিয়্যাহ উলইয়া: মেধাতালিকায় ১৫ জন।
মুতাওয়াসসিতাহ: মেধাতালিকায় ৪১ জন।
ইবতিদাইয়্যাহ: মেধাতালিকায় ২৬ জন।
হিফজুল কুরআন: পরীক্ষার্থী ১৫ জনের মধ্যে ১০ জনই ‘মুমতাজ’ (এ প্লাস)।
🎓 আল-হাইআতুল উলয়া (তাকমীল/দাওরায়ে হাদীস) পরীক্ষার ফলাফল:
মাস্টার্স সমমান ‘তাকমীল’ পরীক্ষায় আমাদের ছাত্রীদের গত দুই বছরের ঈর্ষণীয় ফলাফল নিচে তুলে ধরা হলো:
১৪৪৫ হি. (২০২৪-২৫ শিক্ষাবর্ষ): মেধাতালিকায় দুই জন
১৪৪৫ হি. (২০২৩-২৪ শিক্ষাবর্ষ): মেধাতালিকায় এক জন
💡 আমাদের বিশেষত্ব:
আমাদের আমীনিয়া মাদরাসার একটি অনন্য বৈশিষ্ট্য হলো, এখানে সবল-দুর্বল সব ধরণের মেধার ছাত্রীরাই ভর্তি হতে পারেন। আলহামদুলিল্লাহ্, আমাদের চমৎকার দ্বীনি পরিবেশ এবং শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের কারণে বছর শেষে কোনো ছাত্রীই আর পড়াশোনায় দুর্বল থাকেন না। যার প্রমাণ উপরের এই ধারাবাহিক সাফল্য।
আপনার কন্যা বা বোনকে সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ নারী হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন।
📍 ঠিকানা: আটি ওয়াপদা কলোনী রোড, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ।
🌐 ফেসবুক: জামিয়া ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা
