আমাদের বিশেষ বৈশিষ্ট্যসমূহ

কেন আপনার সন্তানকে জামিয়া ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসায় ভর্তি করাবেন?

আমাদের মাদরাসার বিশেষ বৈশিষ্ট্যসমূহ:

  •  দেওবন্দি শিক্ষাধারা: দারুল উলূম দেওবন্দের ঐতিহ্যবাহী শিক্ষাধারা এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া- এর কারিকুলাম অনুসরণে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বিত সিলেবাস অনুযায়ী পাঠদান।

 

  • দাওরায়ে হাদীস পর্যন্ত শিক্ষা: নূরানী থেকে শুরু করে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস (তাকমীল) পর্যন্ত পাঠদান।

 

  • নিয়মিত কোচিং ও তাকরার: শিক্ষার্থীদের পাঠ সুদৃঢ় করার জন্য শিশু শ্রেণি থেকে নাহবেমীর জামাত পর্যন্ত বিশেষ কোচিং ও তাকরারের (পুনরালোচনা) ব্যবস্থা।

 

  • অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা: দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাগণের মাধ্যমে পরিকল্পিত ও মানসম্মত পাঠদান।

 

  • শরয়ী পর্দার পূর্ণ পরিবেশ: হাতমোজা, পামোজা ও নেকাবসহ বোরকা পরিধানের মাধ্যমে পূর্ণ শরয়ী পর্দার পরিবেশ নিশ্চিত করা হয়।

 

  •  নিরাপদ আবাসিক ব্যবস্থা: আবাসিক শিক্ষিকাদের সার্বক্ষণিক তত্ত্বাবধান, সিকিউরিটি গার্ড এবং পরিচ্ছন্ন ছাত্রী নিবাসের মাধ্যমে নিরাপদ আবাসন।

 

  • স্বাস্থ্যসম্মত খাবার: নামাজি ও পরহেজগার বাবুর্চির মাধ্যমে স্বাস্থ্যসম্মত ও উন্নত মানের খাবারের সুব্যবস্থা।

 

  • আধুনিক সুবিধা: নিরবচ্ছিন্ন পড়ালেখার জন্য নিজস্ব জেনারেটর, লিফটসহ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আধুনিক নাগরিক সুবিধা।