মাদরাসার নিয়মকানুন

মাদরাসার শিক্ষার পরিবেশ সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল রাখার জন্য ছাত্রী ও অভিভাবকদের নিম্নলিখিত নিয়মাবলী মেনে চলা আবশ্যক।

📌 ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নিয়ম

মাদরাসা ত্যাগের নিয়ম
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ছাত্রী মাদরাসার বাইরে যেতে পারবে না।

আবাসনের নিয়ম
কোনো ছাত্রী নিজের সিট ছেড়ে অন্যের সিটে রাত্রিযাপন করতে পারবে না।

ব্যক্তিগত সামগ্রী
প্রত্যেক ছাত্রী তার প্রয়োজনীয় জিনিসপত্র নিজ দায়িত্বে সংরক্ষণ করবে। হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

হাদিয়া প্রদান নিষেধ
একজন ছাত্রী অন্য ছাত্রীকে কোনো প্রকার হাদিয়া দিতে পারবে না।

সমস্যা সমাধান
কারো দ্বারা কষ্ট পেলে নিজে বিচার না করে শিক্ষিকাদের শরণাপন্ন হতে হবে।

অন্যের জিনিস ব্যবহার
বিনা অনুমতিতে অন্যের কোনো জিনিসপত্র ব্যবহার করা যাবে না।

খাবারের সময়
নির্ধারিত সময় অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে।

ক্লাস চলাকালীন নিষেধাজ্ঞা
ক্লাস চলাকালীন মাদরাসার ভেতরে কোনো আত্মীয়-স্বজন নিয়ে আসা বা তাদের সাথে গল্প করা সম্পূর্ণ নিষেধ।

অর্থ ও অলংকার
কোনো ছাত্রীর কাছে স্বর্ণালংকার বা ২০০ টাকার বেশি অর্থ রাখা যাবে না।

পর্দার বিধান
ছাত্রীদের শরয়ী পর্দা বজায় রেখে মাহরাম অভিভাবকের সাথে আসা-যাওয়া করতে হবে।

সময়ে উপস্থিতি
ক্লাস শুরুর কমপক্ষে ১৫ মিনিট পূর্বে মাদরাসায় উপস্থিত থাকতে হবে।

যোগাযোগ নিষেধ
বাহিরের কোনো খোঁজখবর দেওয়া, চিঠিপত্র আদান-প্রদান বা টেলিযোগাযোগ করে দেওয়া থেকে বিরত থাকতে হবে।

ইলেকট্রনিক ডিভাইস
ছাত্রীদের জন্য ইলেকট্রনিক ডিভাইস ও হিটার রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

মোবাইল ব্যবহার
মোবাইল ব্যবহার বহিষ্কারযোগ্য অপরাধ

অতিরিক্ত আসবাব
কোনো ছাত্রী মাদরাসায় বুকশেলফ বা আলমারি আনতে পারবে না।

ডে-কেয়ার ছাত্রীরা
ডে-কেয়ার ছাত্রীরা মাহরাম অভিভাবকের মাধ্যমে আসা-যাওয়া করবে।

 

অভিভাবকদের সাক্ষাতের সময়

📅 মঙ্গলবার বিকাল ব্যতীত প্রতিদিন
🕒 বিকাল ৩:০০ – ৫:৩০

📅 শুক্রবার
🕘 সকাল ৯:০০ – বিকাল ৫:০০

 

 

📋 সাক্ষাতের নিয়ম

🔹 সাক্ষাতের সময়সীমা সর্বোচ্চ ৫ মিনিট

🔹 মাহরাম অভিভাবক মাদরাসার অফিসে যোগাযোগ করে সাক্ষাৎ করতে পারবেন।

🔹 সাক্ষাতের সময় কোনো চিঠিপত্র আদান-প্রদান করা যাবে না।

🔹 মাহরাম ব্যতীত অন্য কোনো অভিভাবক সাক্ষাৎ করতে পারবেন না।

🔹 কোনো অভিভাবকের মোবাইল অন্য ছাত্রীকে দেওয়া যাবে না।